Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতীয় শাসক দলের ভিত্তিই হলো ইসলাম বিদ্বেষ, দাবি দেশটির এক লেখকের

ভারতীয় শাসক দলের ভিত্তিই হলো ইসলাম বিদ্বেষ, দাবি দেশটির এক লেখকের

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভিত্তিগুলোর একটি ইসলাম বিদ্বেষ বলে দাবি করেছেন দেশটির বিশিষ্ট লেখক ও মেইলি গেজেট পত্রিকার প্রধান সম্পাদক জফরুল ইসলাম খান। তিনি বলেন, ইসলাম ও মুসলিমদের প্রতি দলটির রয়েছে চরম বিদ্বেষ।

সোমবার আলজাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে জফরুল ইসলাম খানের এ মন্তব্য উঠে আসে।

আলজাজিরার বৈকালিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো মন্তব্য করেন, মহানবী সা:-কে নিয়ে দলটির দুই মুখপাত্রের আপত্তিকর বয়ান-বিবৃতিতেই চলমান সঙ্কটের সৃষ্টি।

তিনি উল্লেখ করেন, বিজেপি বিশ্বাস করে- মুসলিমরা যখন হিন্দুস্তান শাসন করত, তখন তারা সীমালঙ্ঘন ও স্বেচ্ছাচারিতায় লিপ্ত ছিল। তারা হিন্দু নারীদের ধর্ষণ ও মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করেছিল।

তিনি একটি রিপোর্টের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একটি তালিকা আছে। তাতে অন্তত তিন হাজার মসজিদ হিন্দুদের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিন্দুরা মনে করে- ওই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে মন্দির ভেঙ্গে তার ওপর।’

জফরুল ইসলাম খান বলেন, ‘সম্প্রতি দলটির (বিজেপি) এক প্রভাবশালী নেতা দাবি করলেন, হিন্দুস্তানে মুসলিমদের শাসন ছিল ইহুদিদের ওপর নাৎসিবাদ জার্মানির হলোকাস্টের মতো। এ তথ্য সম্পর্কে বিশ্ব বেখবর। কেননা, এগুলো লিপিবদ্ধ ছিল স্থানীয় হিন্দি ভাষায়, যার কোনো ইংরেজি ছিল না।’

জফরুল ইসলাম খান মনে করেন, শাসক দলের এরকম আচরণ প্রকাশে ভারতীয় মুসলিমরা ইতোমধ্যেই বুঝতে শুরু করেছেন যে, তারা দেশটিতে অপরিচিতের মতো হয়ে যাচ্ছেন। যখন-ই মুসলিমরা কোনো বিক্ষোভে অংশ নিচ্ছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেয়া হচ্ছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য