Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা মিসরের

কৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা মিসরের

পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মিসর। ১ লাখ ১৪ হাজার কিলোমিটার দীর্ঘ কৃত্রিম নদী নির্মাণ সম্পন্ন হলে তা দৈর্ঘ্যে নীল নদকেও ছাড়িয়ে যাবে। এ প্রকল্পে ১৬ হাজার কোটি মিসরীয় পাউন্ড বা ৫২৫ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা মিসরের। নিউ ডেল্টা নামে একটি জাতীয় প্রকল্পের আওতায় দুটি পৃথক প্রকল্প বাস্তবায়ন হবে। সেগুলো হচ্ছে ইজিপ্টস ফিউচার ও সাউথ অব আল-ডাব্বা এক্সিস। কৌশলগত গুরুত্বপূর্ণ শস্য উৎপাদনে এ কৃত্রিম নদী প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফলে দেশটির আমদানি ব্যয় হ্রাস পাবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে যেসব দেশের খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য মিসর। প্রকল্পটির আওতায় কৃত্রিম নদী নির্মাণ সম্পন্ন হলে ২২ লাখ একর জমি সেচের আওতায় আসবে। বিভিন্ন বন্দর ও এয়ারপোর্টের কাছাকাছি হওয়ায় এতে বড় অংকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে আবাদি জমির পরিমাণ বাড়ানো। দেশটির প্রধান খাদ্যশস্য গম হওয়া সত্ত্বেও মিসর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ। মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা পরিষেবা সাইটের বরাতে জানা গেছে, নাগরিকদের সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সরবরাহ ও উদ্বৃত্ত শস্য রফতানির উদ্দেশ্যে নিউ ডেল্টা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া এর মাধ্যমে ১০ হাজার প্রত্যক্ষ ও ৩ লাখ ৬০ হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। গত মার্চে সউদী আরবও নীল নদের চেয়ে দীর্ঘ নদী তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। চার মিটার গভীর ও ১১ মিটার প্রশস্ত নদীটি ১২ হাজার কিলোমিটার দীর্ঘ হবে। অ্যারাবিয়ান বিজনেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য