Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশী উদ্ধারকারী দলকে বিশেষ সম্মাননা দিলো তুরস্ক

বাংলাদেশী উদ্ধারকারী দলকে বিশেষ সম্মাননা দিলো তুরস্ক

ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেছে তুরস্ক সরকার। বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আইএসপিআর সূত্রে জানা যায়, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজর তৈয়ব এরদোয়ানের হাত থেকে এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রাশেদ ইকবাল ও উদ্ধারকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো: রুহুল আমিন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানায় তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে ৬০ জন সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজের অংশ হিসেবে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশের আদিয়ামান এবং হাতাইয়ে উদ্ধারকার্য ও চিকিৎসা সহায়তা দেয়া হয়। উদ্ধারকার্য পরিচালনার পাশাপাশি দলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাঁবু বিতরণ করে।

এছাড়া মেডিক্যাল টিমটি ১০৪ জনকে চিকিৎসা সেবা ও ৩২ কার্টন ওষুধ বিতরণসহ ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত ও মানসিকভাবে অবসাদগ্রস্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়।

এই বন্ধুত্বপূর্ণ আচরণ বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরো সুসংহতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য