Monday, July 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগত ২৪ ঘণ্টায় গাজায় ১৬৫ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় গাজায় ১৬৫ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় ১৯টি পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইলী বাহিনী। এতে তাদের ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ২৯০ জন আহত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।


কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের অভিযানে অন্তত ১৬৫ জন নিহত এবং আরো ২৯০ জন আহত হয়েছে। এছাড়া এখনো অনেকজন ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছে। উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছতে পারেনি।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৬৫ হাজারের বেশি আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য