Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় যুদ্ধবিরতি : স্বাভাবিক জীবনে ফিরেছে ইসরাইল-ফিলিস্তিন

গাজায় যুদ্ধবিরতি : স্বাভাবিক জীবনে ফিরেছে ইসরাইল-ফিলিস্তিন

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা উপত্যকার সীমান্তের দু’পাশে জীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রোববার মিশরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।

রোববার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল গাজার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ চালু করেছে। পণ্য চলাচল এবং বাণিজ্যের জন্য সীমান্ত পারাপার এলাকাও খুলে দিয়ছে। দোকানপাট এবং সরকারি অফিস আদালত আবার খুলেছে। রাস্তায় আবার শুরু হয়েছে মানুষ চলাচল।

লড়াইয়ের কারণে এ কয়দিন রাস্তা হয়ে পড়েছিল জনমানবশূন্য। লড়াইয়ে ৩৪ ফিলিস্তিনি এবং এক ইসরাইলিও নিহত হয়েছিল।

২০২১ সালের ১০ দিনের লড়াইয়ের পর এবারই গাজা সীমান্তের এপার-ওপারের মধ্যে সবচেয়ে বাজে সংঘাত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য