Saturday, July 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপশ্চিমতীরে ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয়

পশ্চিমতীরে ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয়

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে আন নাজাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয় হয়েছে।

এ নির্বাচনে হামাসের ছাত্র সংগঠন ইসলামিক ব্লক ৪০টি আসন পেয়েছে। অপরদিকে ফাতাহ সমর্থিত ছাত্র সংগঠন যুব আন্দোলন পেয়েছে ৩৮টি আসন। এর বাইরে অন্যান্য দল আরো তিনটি আসন পেয়েছে।

সোমবার (১৬ মে) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস সমর্থিত ইসলামী ব্লকের এ বিজয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এমন এক পরিস্থিতিতে বিজয় লাভ করেছে, যখন তাদেরকে পরাস্ত করতে তৎপর ছিল ইসরাইল, ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দেখা গেছে, দখলদার বাহিনী প্রায়ই ইসলামী ব্লকের সদস্যদের হত্যা করে। ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ তাদের ও তাদের পরিবারকে হুমকি দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্লকের বেশ কয়েকটি অনুষ্ঠান ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে।

সূত্র : মডেল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য