Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা যুদ্ধে পরাজয়ের প্রথম ধাক্কায় চাকরি গেল মোসাদ প্রধানের

গাজা যুদ্ধে পরাজয়ের প্রথম ধাক্কায় চাকরি গেল মোসাদ প্রধানের

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিয়ে তার উপ-প্রধানকে এই পদে নিয়োগ দিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে এক ঘোষণায় এমনটাই জানানো হয়। এতে বলা হয়, মোসাদ প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়ে এই সংস্থার উপ প্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

জানা গেছে, ৫৬ বছর বয়সি বার্নিয়া গত ২৫ বছর ধরে মোসাদে কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।সম্প্রতি গাজা উপত্যকায় ১২ দিনব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলও এ যুদ্ধে বিজয়ের দাবি করে যদিও সেখানকার একজন নাগরিককে উল্লাস করতে দেখা যায়নি। 

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য