Tuesday, August 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরচলমান ইসরাইলি আগ্রাসনে ১৮৮ সাংবাদিক নিহত

চলমান ইসরাইলি আগ্রাসনে ১৮৮ সাংবাদিক নিহত

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল এই বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে।

গাজার মিডিয়া অফিস শনিবার নিহত সাংবাদিকদের তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে সম্প্রতি নিহত হওয়া চার সাংবাদিকের নাম রয়েছে।

গাজার মিডিয়া অফিস বলেছে, তারা জোরালো ভাষায় সাংবাদিকদের হত্যার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে। ইসরাইল এসব সাংবাদিককে হত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী।

সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনার বিষয়ে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা এবং বিশ্বব্যাপী যারা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে কয়েকজন সাংবাদিক তাঁবুতে আশ্রয় নেয়ার পরেও দখলদার সেনারা তাদের ওপর বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইসরাইলের এসব অপরাধযজ্ঞের সাথে মার্কিন সরকার ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেছে গাজার মিডিয়া অফিস।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য