Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজেনিনে ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ

জেনিনে ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ

অধিকৃত পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবিরে ইসরাইলের আক্রমণ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জাতিসঙ্ঘ বিশেষজ্ঞরা বুধবার জানিয়েছেন। ওই হামলায় পাঁচ শিশুসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া দু’দিনের ওই হামলার সময় বাড়ি, অ্যাপার্টমেন্ট ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, চার হাজারের বেশি ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

অধিকৃত ফিলিস্তিনে জাতিসঙ্ঘ স্পেশাল রেপোর্টার ফ্রানসিসকা আলবানিস এবং বাস্তুচ্যুত লোকজনবিষয়ক মানবাধিকারবিষয়ক স্পেশাল রেপোর্টার পলা বেটানকার বলেন, ইসরাইলি হামলা ছিল আন্তর্জাতিক আইন ও মানদণ্ডের বরখেলাফ। এটি যুদ্ধপরাধ বিবেচিত হতে পারে।

তারা বলেন, ২০০২ সালে জেনিন ক্যাম্প ধ্বংসের পর থেকে এবারের হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ।

আলবানিস ও বেটানকার উভয়ে বলেন, ইসরাইলি হামলার সময় অ্যাম্বুলেন্স সেখানে যেতে দেয়া হয়নি, আহত লোকজন চিকিৎসাসেবা পায়নি।

তারা বলেন, গভীর রাতে মারাত্মক ভয় নিয়ে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুর পালানোর দৃশ্যটি ছিল হৃদয়বিদারক। উল্লেখ্য, ১৯৪৭-৪৮ সালে এসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল।

তারা বলেন, এ ধরনের হামলা চালানো আন্তর্জাতিক আইনে বৈধতা পায় না।
তারা বলেন, এই হামলা ফিলিস্তিনি জনসাধারণের ওপর পাইকারি শাস্তি প্রদানের সামিল। তারা ইসরাইলের অস্ত্র ও কৌশল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য