Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৭

মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৭

মেক্সিকোয় পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৫ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় অক্সাকাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর এএফপি।

ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা টেলিফোনে এএফপিকে জানান, প্রাথমিকভাবে ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১৭ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে শুরুতে এ দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয় বলে জানান রদ্রিগেজ। 

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আহত অন্তত ছয়জন অচেতন ছিলেন এবং তাদের অবস্থা গুরুতর। 

মেক্সিকোর রাষ্ট্রীয় কর্মকর্তা জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে বলেন, গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন… এবং দুর্ভাগ্যবশত এটি ২৫ মিটার (৮০ ফুট) বেশি গভীর খাদে পড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য