Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজ্ঞানবাপী মসজিদের নির্দিষ্ট অংশে হিন্দুদের পূজার অনুমতি দিলো আদালত

জ্ঞানবাপী মসজিদের নির্দিষ্ট অংশে হিন্দুদের পূজার অনুমতি দিলো আদালত

ভারতের জ্ঞানবাপী মসজিদের ভেতর একটি নির্দিষ্ট অংশে হিন্দুদের পূজা করার অনুমতি দিয়েছে বারানসী আদালত। ৭ দিনের মধ্যে জেলা প্রশাসনকে এ নিয়ে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।


বুধবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মসজিদটির দক্ষিণ সেলারে হিন্দুরা প্রার্থনা করতে পারবেন।

আদালতের রায়ে বলা হয়েছে, পূজা করা, ভোগ দেয়া, বেসমেন্টে যে মূর্তি রয়েছে সেটা যথাযথ রাখতে হবে ও লোহার বেড়া দেয়ার ব্যবস্থা করতে হবে। এগুলো সাতদিনের মধ্যে করতে হবে। কাশী বিশ্বনাথ ট্রাস্ট বোর্ডের পুরোহিতের বিষয়গুলো দেখাশোনা করতে পারবেন।

এর আগে হিন্দু পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বিষ্ণু শংকর জৈন দাবি করেছিলেন, বারানসীতে জ্ঞানবাপী মসজিদ তৈরির আগে সেখানে হিন্দু মন্দির ছিল। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখিয়ে তিনি এই দাবি করেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য