Saturday, October 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকতীব্র অর্থ সংকট, ১০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরাইলের

তীব্র অর্থ সংকট, ১০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরাইলের

তীব্র বাজেট ঘাটতির কারণে জুলাই মাসের শেষের দিকে প্রায় ১০ হাজার রিজার্ভ সেনাকে (সংরক্ষিত বাহিনীর সদস্য) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। রোববার দেশটির গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরাইলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্বে আছেন। এই সংখ্যা কমিয়ে প্রায় ৫০ হাজারে নামানো হতে পারে। এতে বোঝা যায়, সেনাবাহিনীর বাজেটের ওপর বড় ধরনের চাপ রয়েছে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইসরাইলের সেনাবাহিনী বড় ধরনের অর্থসংকটে পড়েছে।

প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত এমন সময়ে আসছে যখন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রতিরক্ষা বাজেট নিয়ে বড় ধরনের মতবিরোধ চলছে।

সেনাবাহিনী বলছে, তারা একাধিক আঞ্চলিক সংঘাতে জড়িত থাকায় প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণ বাড়ানো দরকার। কিন্তু অর্থ মন্ত্রণালয় মনে করছে, এতে সরকারের বাজেট ঘাটতি আরো বেড়ে যাবে।

শেষ পর্যন্ত দুই পক্ষ একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছেছে। সে অনুযায়ী সেনাবাহিনীকে অতিরিক্ত অর্থ দেওয়া হবে। শর্ত হলো, রিজার্ভ সেনার ওপর নির্ভরতা কমাতে হবে এবং সামরিক পরিচালন ব্যয়ও কমাতে হবে।

সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য