Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্ক আশা করছে কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হবে : এরদোগান

তুরস্ক আশা করছে কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হবে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান শনিবার বলেছেন, তিনি আশা করেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। খবর তাসের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর ইস্তাম্বুলে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গত বছর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসঙ্ঘের সাথে যৌথভাবে কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ করিডোর চুক্তি বিষয়ে ঐক্যমত হয়েছিল। আর এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনীয় তিন কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য শস্য পাঠানো হয়। আমরা চাই শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।’

এরদোগান বলেন, তিনি আশা করছেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প পদক্ষেপ হবে আরো দুই বছরের জন্য এটি বলবৎ রাখা।

তিনি বলেন, ‘আমি আশা করি যে শস্য করিডোর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। আমরা আশা করছি, এ চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে আমরা এটি দুই বছর বাড়ানোর পক্ষে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য