Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদামেস্কে ইসরাইলি বিমান হামলায় নিহত ২

দামেস্কে ইসরাইলি বিমান হামলায় নিহত ২

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, প্রতিবেশী লেবাননের উপর দিয়ে যাওয়ার সময় ইসরাইলি যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ায় দিকে নিক্ষেপ করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা।

ইসরাইলের পক্ষ থেকেও হামলার ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য কখনোই এ ধরনের হামলার কথা স্বীকার করে না দেশটি। কিন্তু গত এক দশক ধরে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি।

সাধারণত রাতে সিরিয়ায় বেশি হামলা চালায় ইসরাইল। সিরীয় ঘাঁটি, অস্ত্র বহর ও ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল।

তা ছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ বাহিনীকে সমর্থন দিয়ে লড়াই করছে হিজবুল্লাহ। সে কারণে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য