Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে লাশ বালুচাপা

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে লাশ বালুচাপা

দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। পরে তাঁরা সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি সৈকতে এই ঘটনা ঘটে। ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ হাতে পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভিডিও ফুটেজ দেখা যায়, সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি হাঁটছিলেন। একপর্যায়ে তাঁদের একজনকে বারবার একটি সাদা কাপড় নাড়তে দেখা যায়। কোনো হুমকি সৃষ্টি না করা সত্ত্বেও দুজনকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা। পরে ইসরায়েলি সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দেন তাঁরা।

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, এই ঘটনা ইসরায়েলি ফ্যাসিবাদ ও অপরাধের মাত্রার আরও প্রমাণ হাজির করে। এটাই জায়নবাদী আচরণকে পরিচালিত করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) বলেছে, গাজার সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে হত্যা এবং বুলডোজার দিয়ে লাশ দুটি বালুর নিচে চাপা দেওয়ার ঘটনার তদন্ত জাতিসংঘকে অবশ্যই করতে হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের তথ্যমতে, হামাসের এই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

প্রতিক্রিয়ায় গত ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা এখনো চলছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় ৩২ হাজার ৪৯০ জন নিহত হয়েছেন। আহত প্রায় ৭৫ হাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য