Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুই প্লেনের সংঘর্ষ : বিমানের প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা বরখাস্ত

দুই প্লেনের সংঘর্ষ : বিমানের প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সংস্থাটির প্রধান প্রকৌশলীসহ পাঁচজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল জানিয়েছেন।

বরখাস্ত কর্মকর্তারা হলেন বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, তিন প্রকৌশলী এবং একজন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অপারেটর।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী (১৯৭৯) প্রবিধানের ৫৫ ধারা লঙ্ঘনের জন্য তাদের দায়ী করা হয়েছে, যেটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে ১০ এপ্রিল বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ বিমানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর ফলে ৭৭৭ উড়োজাহাজের র‌্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বামদিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য