Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক

১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি।

জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য