Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুশ্চিন্তা ও অলসতা দূর করার আমল

দুশ্চিন্তা ও অলসতা দূর করার আমল

দুঃখ ও দুশ্চিন্তা মানুষকে নিঃসঙ্গ করে দেয়। সব সময় এসব থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের কর্তব্য। মহানবী (সা.) এসব পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া করতেন। আনাস (রা.) বর্ণনা করেছেন, আমি দীর্ঘকাল রাসুল (সা.)-এর সেবা করেছি।

আমি তাঁকে নিম্নের দোয়াটি বেশি পড়তে শুনেছি-
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ»

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুাযানি, ওয়াল আজাযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতির রিজালি।’

অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের নিপীড়ন থেকে।’ (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৫৪২৫)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য