Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র মসজিদ-ই-নববীতে অর্ধকোটির বেশি মুসল্লি

পবিত্র মসজিদ-ই-নববীতে অর্ধকোটির বেশি মুসল্লি

ইসলামের দ্বিতীয় সম্মানিত স্থান পবিত্র মসজিদ-ই-নববী সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত। মক্কায় ওমরাহ শেষে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। জুমার নামাজ ছাড়াও অন্যান্য নামাজে এখানে লাখো মুসল্লির সমাগম থাকে। চলতি আরবি মাসের প্রথম এক সপ্তাহে অর্ধকোটির বেশি মুসল্লির আগমন ঘটেছে।

গত ২১ নভেম্বর সৌদি আরবের সংবাদ সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ জানিয়েছে, চলতি হিজরি বর্ষের জমাদিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে ৫৩ লাখ মুসল্লি ও দর্শনার্থী পবিত্র মসজিদ-ই-নববীতে প্রবেশ করেছেন। তা ছাড়া এক লাখ ৩৫ হাজার ২৪২ জন মহানবী (সা.)-এর পবিত্র রওজা শরিফে নামাজ পড়েছেন। এদিকে পবিত্র মসজিদ-ই-নববী প্রাঙ্গণে রোজাদারদের মধ্যে এক লাখ ১৯ হাজার ৪০০টি জমজম পানির বোতল এবং ৯২ হাজার আটটি হালকা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

করোনাকাল থেকে রওজা শরিফে যাওয়ার জন্য আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে হয়। মক্কায় পবিত্র মসজিদুল হারামে ওমরাহর কার্যক্রম সম্পন্ন করে মুসল্লিরা মদিনায় যান। তাঁরা সেখানে পবিত্র মসজিদ-ই-নববীতে নামাজ পড়েন এবং পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন। এ বছর ওমরাহর মৌসুমে এক কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

করোনা-পরবর্তী সর্ববৃহৎ হজের পর গত জুলাই থেকে ওমরাহর মৌসুম শুরু হয়।
সূত্র : গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য