Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি (ভিডিও)

পবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি (ভিডিও)

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা, এরমধ্যেই হঠাৎ করে সৌদি আরবের মক্কা নগরীতে মুষলধারে বৃষ্টি ঝরেছে। পবিত্র রমজান মাসে ওমরাহ করতে আসা মুসল্লিরা সোমবার ঝরা প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর মধ্যে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে। এতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে সুযোগ হিসেবে গ্রহণ করেছেন নামাজ ও দোয়ার জন্য।

রমজান মাসে যেহেতু ওমরাহকারীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে একটু বেশি থাকে। ফলে এ সময় এমন আবহাওয়া বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে। ওমরাহকারীদের ওমরাহ পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করেন তারা।

এদিকে করোনার সব বিধিনিষেধ তুলে নেয়ায় এ বছর পবিত্র রমজান মাসে গত দুই বছরের তুলনায় বেশি মানুষ ওমরাহ করতে এসেছেন। এবার সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ এপ্রিল মহিমান্বিত এ মাস শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য