Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবৈজ্ঞানিক তথ্যে প্রভাবিত ব্রিটিশ যুবকের ইসলাম গ্রহণ (ভিডিও)

বৈজ্ঞানিক তথ্যে প্রভাবিত ব্রিটিশ যুবকের ইসলাম গ্রহণ (ভিডিও)

লন্ডনের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন এক ব্রিটিশ যুবক। তার ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ বৈজ্ঞানিক নানা তথ্য-উপাত্ত বলেও জানিয়েছেন তিনি নিজেই।

গত শনিবার আলজাজিরা মুবাশির জানায়, এরই মধ্যে জেনসেন নামের ওই যুবকের আনুষ্ঠানিক ইসলামে প্রবেশের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়- লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টারের ইমাম শায়খ শাকিল বেজের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন ওই যুবক। আরবি ও ইংরেজি দুই ভাষায়ই তাকে কালেমা পাঠ করান ইমাম শায়খ শাকিল বেজ। এ সময় যুবকের চেহারা হাস্যোজ্জ্বল ছিল।

এ সময় মসজিদের ইমাম যুবক জেনসেনকে জিজ্ঞেস করেন যে- তাকে কোন জিনিস ইসলামের দিকে আকৃষ্ট করেছে। তখন যুবকটি জবাব দেন, বৈজ্ঞানিক নানা তথ্য-উপাত্ত তার নতুন ধর্ম বেছে নেয়ার কারণ ছিল।

ইসলামে প্রবেশ করায় যুবকটিকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টার। ভিডিওটি নিজেদের টুইটার একাউন্টে শেয়ার করে তারা লিখেছে- বৈজ্ঞানিক তথ্য তাকে ইসলামের কাছাকাছি নিয়ে এসেছে। ভাই জেনসেন লুইশাম ইসলামিক সেন্টারে কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন। আল্লাহ তার ঈমান বৃদ্ধি করুন, তাকে দৃঢ়তা দান করুন এবং সফল করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য