Sunday, August 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত

পাকিস্তানের ভেতরে একটি সুন্নি উগ্রবাদী গ্রুপের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। পাকিস্তান তার সীমান্ত লঙ্ঘনের জন্য ইরানের তীব্র নিন্দা করেছে এবং প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে।


ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান ‘নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা’ চারিয়ে জৈশ আল-আদল (ইরানে জৈশ আল-ধুম নামে পরিচি) উগ্রবাদী গ্রুপের দুটি ঘাঁটি তারা ধ্বংস করেছে। কোহ-সবজ (সবুজ পর্বত) এলাকায় ছিল ঘাঁটি দুটি)।

ইরান এর আগে সোমবার ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে, তারা ইরাকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের একটি ‘স্পাই হেডকোয়ার্টার্স’ ধ্বংস করেছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বুধবার এক বিবৃতিতে বলেন, ‘এই উস্কানিবিহীনভাবে ইরানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তান। এই হামলায় দুই নিরীহ শিশু নিহত এবং আরো তিন বালিকা আহত হয়েছে।’

তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন পুরোপুরি অগ্রহণযোগ্য, এবং এর পরিণাম হতে পারে ভয়াবহ।

বালুচ বলেন, ইরান এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগের অনেক চ্যানেল থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ কাজ করা আরো বেশি উদ্বেগের বিষয়।

তিনি বলেন, পাকিস্তান ইতোমধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ইরানের শ্যাজ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তার কাছে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান সবসময়ই বলে আসছে যে সন্ত্রাসবাদ হলো অভিন্ন হুমকি।

পাকিস্তানের ভেতরে ইরানের এ ধরনের হামলা নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে হামলাটি চালানো হয়।

ওই এলাকায় দুই দেশের প্রায় ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) সীমান্ত রয়েছে। এই সীমান্ত উভয় দেশের কাছেই উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।

এখানে পাকিস্তান ও ইরান উভয়েই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হামলার শিকার হয়। জৈশ আল-আদল নামের গ্রুপটি কয়েক দশক ধরে হালকা বসতিপূর্ণ অঞ্চলটিতে সক্রিয় রয়েছে।

গত মাসে এই গ্রুপের হামলায় এক ডজনের বেশি ইরানি পুলিশ নিহত হয়েছিল। ইরান দাবি করেছিল, পাকিস্তান থেকে এসে সন্ত্রাসীরা হামলাটি চালিয়েছিল।

ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের মতে, জৈশ আল-আদল হলো সিস্তান-বেলুচিস্তানে সক্রিয় সবচেয়ে সক্রিয় ও প্রভাবশালী সুন্নি উগ্রবাদী গ্রুপ।

সূত্র : সিএনএন, দি নিউজ, বিবিসি এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য