Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে তুষারপাতে ২১ জনের মৃত্যুতে ইমরানের শোক

পাকিস্তানে তুষারপাতে ২১ জনের মৃত্যুতে ইমরানের শোক

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের কারণে গাড়িতে আটকা পড়ে অন্তত ২১ জন মারা গেছেন। সামরিক বাহিনী রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে এবং মুরি শহরের কাছে এখনো আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী ইমরান খান পর্যটকদের ‘মর্মান্তিক মৃত্যু’ নিয়ে শোক প্রকাশ করেছেন। এক টুইটার পোস্টে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধ নিশ্চিত করার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, তুষারঝড়ের সময় প্রায় এক হাজার গাড়ি হাইওয়েতে আটকা পড়েছিল। মুরি হচ্ছে রাজধানী ইসলামাবাদের উত্তরে অবস্থিত পর্বতঘেরা একটি শহর। মুরি শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের কেন্দ্র। সেখানেই শুরু হয়েছে অবিরাম তুষারপাত।

ভারী তুষারপাত দেখতে সাম্প্রতিক দিনগুলিতে এক লাখেরও বেশি গাড়ি যাত্রীদের নিয়ে মুরিতে প্রবেশ করেছে।

পুলিশ জানিয়েছে, এর ফলে শহরের ভিতরে এবং বাইরের রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের মধ্যে ছয় জন নিজেদের গাড়িতেই মারা গেছেন, তবে অন্যরা কীভাবে মারা গেছেন তা এখনো স্পষ্ট নয়। এসব ব্যক্তি শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এরই মধ্যে মুরিকে ‘বিপর্যস্ত এলাকা’ বলে ঘোষণা করেছে। সাধারণ লোকজনকে এই এলাকা থেকে দূরে থাকতে আবেদন জানানো হয়েছে। ওই অঞ্চলে এখনো বিরূপ আবহাওয়া বিরাজ করায় উদ্ধারকাজে গতি আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।

শহরে আটকে থাকা এক পর্যটক ফোনে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘এখানে মানুষ একটি ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র পর্যটকদেরই নয়, স্থানীয় জনগণও গ্যাস এবং পানির সংকটের জেরে গুরুতর সমস্যার সম্মুখীন।’

স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ এক ভিডিও বার্তায় বলেছেন, ১৫ থেকে ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো এত বেশি সংখ্যক পর্যটক মুরিতে ভিড় করেছিলেন, যা একটি বড় সংকট তৈরি করেছে।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য