Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে পিটিআই নেতাদের গ্রেফতারে বাধা দিল আদালত

পাকিস্তানে পিটিআই নেতাদের গ্রেফতারে বাধা দিল আদালত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের গ্রেফতার না করতে সরকারকে আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার এমন আদেশ দেয় ইসলামাবাদের এ উচ্চ আদালত।

ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবীরা তাদের দলের নেতাদের গ্রেফতার না করার বিষয়ে আবেদন করে। পরে পিটিআই দলের এ আবেদন গ্রহণ করে ইসলামাবাদের ওই উচ্চ আদালত।

এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ বলেছেন, স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করবে না।


মসজিদ-ই-নববীতে শাহবাজ শরিফবিরোধী আন্দোলনের ঘটনায় পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ও অন্য নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে আদালতের শরণাপন্ন হন পিটিআই) দলের আইনজীবীরা। এরপর ইসলামাবাদ হাইকোর্ট বলেছে, পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করতে পারবে না। এখনই এসব অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক হেনস্থা বন্ধ করতে হবে।

সূত্র : পাকিস্তান টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য