Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত

পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত

পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ শুক্রবার (৩১ মার্চ) করাচির শিল্পনগরী সাইটে নরিস চৌরঙ্গি এলাকার ডাইং ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নরিস চৌরঙ্গি এলাকার ডাইং ফ্যাক্টরির পক্ষ থেকে দরিদ্রদের মাঝে যাকাতের টাকা বিতরণের ঘোষণা করা হয়। এতে কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও ছিল। যথাসময়ে ফ্যাক্টরির গেট খোলা হলে মানুষ দ্রুত ভেতরে প্রবেশ করতে শুরু করে। এ সময় প্রচণ্ড ভিড়ে ফ্যাক্টরির পানির পাইপলাইন ফেটে যায়। এতে কারখানায় পানি ছড়িয়ে পড়তে শুরু করে। মানুষ তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় পদদলিত হয়ে নয় নারী ও তিন শিশু নিহত হয়। আহত হয় ১৫ জনের অধিক। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। আহতদেরকে স্থানীয় আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ফ্যাক্টরির ম্যানেজারসহ পরিচালনা পর্ষদের সাতজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে ডিপিটি কমিশনার কিমাড়ি মুখতার আলি আবড়ু বলেন, ফ্যাক্টরি কর্তৃপক্ষ রেশন বিতরণ বিষয়ে প্রশাসনকে কিছু জানায়নি।

এ বিষয়ে তদন্তের জন্য এসপি সায়েট মুগিস হাশেমিকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্তের পর ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : ডেইলি জঙ্গ ও জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য