Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকপাক বুনয়ানুল মারসুসে ধ্বংস ভারতের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

পাক বুনয়ানুল মারসুসে ধ্বংস ভারতের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

বুনয়ানুল মারসুস অভিযানে ভারতের দেড়শো কোটি ডলারের বিশ্বসেরা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা‘এস-৪০০’ ধ্বংস করলো পাকিস্তান।

শনিবার (১০ মে) জিও নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে পাক নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, পাঞ্জাবের আদামপুর শহরে স্থাপিত ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তান।

এতে আরো বলা হয়, অপারেশন বুনয়ানুল মারসুসের অংশ হিসেবে জেএফ-১৭ থান্ডার যোগে আদামপুর শহরে অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমানবাহিনী। শহরে স্থাপিত পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করতে এসময় জেএফ-১৭ থান্ডার থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাক সেনারা, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য দেড় বিলিয়ন বা দেড়শো কোটি ডলার।

‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে ২য় বারের মতো কেউ এটি ধ্বংস করতে সক্ষম হলো। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথমবারের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছিলো।

এছাড়া ৬ মে গভীর রাত থেকে পাকিস্তানে শুরু করা হামলায় পৃথিবীর অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধবিমান রাফায়েলও হারিয়েছিলো ভারত। রাতারাতি ৩টি রাফায়েল ১টি সু-৩০ ও ১টি মিগ-২৯ ভূপাতিত করে যুদ্ধবিমান ভূপাতিত করার এক অন্যান্য নজির ও রেকর্ড স্থাপন করেছিলো পাক বিমান সেনারা।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য