Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক‘অপারেশন বুনয়ানুল মারসুস’: ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

‘অপারেশন বুনয়ানুল মারসুস’: ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

ভারত পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর জবাবে পাকিস্তান শুরু করেছে ‘অপারেশন বুনয়ানুল মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে। এর আগে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে পাকিস্তান দাবি করে।

শুক্রবার দিবাগত রাতে এই উত্তপ্ত পরিস্থিতি চরমে পৌঁছায়। ভারত ও পাকিস্তান দুই পক্ষই দাবি করেছে যে, ওই রাতেই একে অপরের ওপর হামলা চালানো হয়েছে।

শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শহরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকেই শ্রীনগরজুড়ে ব্ল্যাকআউট চলছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উত্তরের বারামুল্লা থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের গুজরাটের ভূজ পর্যন্ত ২৬টি স্থানে ড্রোন শনাক্ত করা হয়েছে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য