Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে

পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ তার বিরুদ্ধে দুদকের মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

শনিবার সকালে এতথ্য জানা গেছে। পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হিসেবে ভারতের নয়াদিল্লীতে অফিস করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।

২০২৩ সালে ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য