পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৫১৫৯-[৫] আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ কোন মুমিনের ভালো কাজকে নষ্ট করেন না, দুনিয়াতেও তার বিনিময় প্রদান করেন এবং আখিরাতেও তার প্রতিদান দেন। আর কাফির আল্লাহর জন্য যেসব ভালো কাজ করে দুনিয়াতে তার বিনিময় ভোগ করে, অবশেষে যখন সে আখিরাতে পৌছবে, তখন তার (আমালনামায়) কোন ভালো কাজ থাকবে না যার প্রতিদান সে পেতে পারে। (মুসলিম)
সহীহঃ মুসলিম ৫৬-(২৮০৮), সিলসিলাতুস সহীহাহ ৫২, মুসনাদে আহমাদ ১২২৫৯, সহীহুল জামি’ ২৭৩৪, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১১৭৮, আবু ইয়া’লা ২৮৪৪, শুআবুল ঈমান ২৭৯।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

