Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

২২৫-[২৮] কা’ব ইবনু মালিক (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞানার্জন করে ’আলিমদের ওপর গৌরব করার জন্য অথবা জাহিল-মূর্খদের সাথে তর্ক-বিতর্ক করার জন্য অথবা মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। (তিরমিযী)[1]

[1] সহীহ লিগয়রিহী : তিরমিযী ২৬৫৪, সহীহুল জামি‘ ১০৬। যদিও ইমাম তিরমিযী হাদীসটিকে গরীব বলেছেন। কারণ পরবর্তী হাদীস দু’টি এর শাহিদ হিসেবে বর্ণিত হয়েছে।

ব্যাখ্যা: যে বিদ্যা অন্বেষণকারী ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য বাদ দিয়ে মানুষের সামনে নিজ ‘ইলমের প্রকাশের জন্য বিদ্বান ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হবে, অজ্ঞ ব্যক্তিদেরকে সন্দেহে লিপ্ত করার জন্য বিদ্যা শিক্ষা করবে অথবা সম্পদ ও সম্মান অর্জনের উদ্দেশে, জনসাধারণ ও বিদ্যা অন্বেষণকারীদের দৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়ার উদ্দেশে এবং তাদের সকলকে খাদিমে পরিণত করতে তাহলে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য