১৬৩৯। হান্নাদ (রহঃ) … আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদলো সে জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ না দুধ স্তনে পুনঃ প্রবেশ করবে। আর আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না। সহীহ, মিশকাত ৩৮২৮, তা’লীকুর রাগীব ২/১৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মদ ইবনু আবদুর রহমান (রহঃ) হলেন, আবূ তালহার আযাদকৃত দাস। তিনি মাদানী।
