Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَن عَائِشَة قَالَتْ: صُنِعَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةٌ سَوْدَاءُ فَلَبِسَهَا فَلَمَّا عَرِقَ فِيهَا وَجَدَ ريح الصُّوف فقذفها. رَوَاهُ أَبُو دَاوُد

’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটি কালো বর্ণের চাদর তৈরি করা হলো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা পরিধান করলেন। যখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাতে ঘর্মাক্ত হয়ে উঠলেন এবং পশমের দুর্গন্ধ পেলেন, তখন তা খুলে ফেললেন। (আবূ দাঊদ)[1]

[1] সহীহ : আবূ দাঊদ ৪০৭৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১৩৬, তাহ্ক্বীক মুসনাদে আহমাদ ২৫০৪৭, সহীহ ইবনু হিব্বান ৬৩৯৫, শু‘আবুল ঈমান ৬১৬০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৫৬১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৩৫৪, মুসতাদরাক লিল হাকিম ৭৩৯৩।

ব্যাখ্যাঃ এ হাদীস দ্বারা বুঝা গেলো যে, ‘আয়িশাহ্ (রাঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য কালো পশমের কাপড় দিয়ে একটি পোশাক বানিয়ে পরতে দিলে তিনি তা পরলেন। কিন্তু পরবর্তীতে পোশাকটি ঘামে ভিজে গেলে সেটা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তাই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেটি খুলে ফেললেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন কিন্তু দুর্গন্ধ অপছন্দ করতেন। এ হাদীস দ্বারা প্রমাণিত হলো কালো কাপড় পরিধান বৈধ এবং মাকরূহ নয়। (‘আওনুল মা‘বূদ ৭ম খন্ড, হাঃ ৪০৭০)

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরেছিলেন কিন্তু ঘামের কারণে তা ভিজে গেলে ভেড়ার পশমের দুর্গন্ধ বের হলে দুর্গন্ধের কারণে তা খুলে ফেলেন। অন্য কোন কারণে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য