Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرِّبَا فِي النَّسِيئَةِ» . وَفِي رِوَايَةٍ قَالَ: «لَا رِبًا فِيمَا كَانَ يدا بيد»

উসামাহ্ ইবনু যায়দ হতে (রাঃ) বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেবলমাত্র বাকিতে লেন-দেনেই (অনেক ক্ষেত্রে) সুদ সাব্যস্ত হয়। অপর এক বর্ণনায় আছে, নগদে আদান প্রদানের ক্ষেত্রে সুদ সাব্যস্ত হয় না। (বুখারী, মুসলিম)[1]

[1] সহীহ : বুখারী ২১৭৮, মুসলিম ১৫৯৬, নাসায়ী ৪৫৮১, ইবনু মাজাহ ২২৫৭, আহমাদ ২১৭৫০, ইরওয়া ১৩৩৮, সহীহ আল জামি‘ ২৩২৫।

ব্যাখ্যা: (الرِّبَا فِى النَّسِيئَةِ) ‘‘বাকী বিক্রয়ের মধ্যেই সুদ’’ অর্থাৎ বাকী বিক্রয় ব্যতীত অন্য কোনো ক্রয়-বিক্রয়ে সুদ নেই। ‘আল্লামা ত্বীবী (রহঃ) বলেনঃ একজাতীয় বস্তু যদি সমান সমান হয় এবং ভিন্ন জাতীয় বস্তু যদি কমবেশীও হয় তাতে সুদ হয় না যদি তা বাকীতে ক্রয়-বিক্রয় না হয়। অর্থাৎ সুদীয় বস্তু যদি একজাতীয় হয় তাহলে কমবেশী করলে যেমন সুদ হবে অনুরূপ একপক্ষের বস্তু উপস্থিত এবং অন্যপক্ষের অনুপস্থিত বস্তুর সাথে বিনিময় করে তবে তাও সুদে পরিণত হবে। অনুরূপভাবে সুদীয় বস্তু ভিন্ন জাতীয় হলে তাতে একপক্ষের কম ও অন্যপক্ষের বেশী হলে এবং একপক্ষের উপস্থিত অন্যপক্ষের অনুপস্থিত বস্তুর বিনিময় হলেও তাতেও সুদ হবে। (মিরকাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য