Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রত্যাহারের পরও কেন এত মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে?

প্রত্যাহারের পরও কেন এত মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে?

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরও অন্তত সাড়ে ছয়শ’ মার্কিন সেনা থেকে যাবে। খবর এপি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি গ্রীষ্মের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে কিন্তু আফগানিস্তানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা দেওয়ার জন্য সাড়ে ছয়শ সেনা মোতায়েন থাকবে। এছাড়া, আরও ৫০০ সেনা কাবুল বিমানবন্দরে থাকবে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে।
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। কিন্তু মার্কিন প্রশাসন তার অনেক আগেই এখন সেনা প্রত্যাহার শেষ করতে যাচ্ছে।

মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরে তুর্কি সেনারা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে। সম্ভবত ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তুর্কি সেনাদের সহযোগিতা করবে মার্কিন সেনারা।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য