Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: ‘আল্লাহ আকাশ-পৃথিবীর জ্যোতি’ কথার অর্থ কি?

প্রশ্ন: ‘আল্লাহ আকাশ-পৃথিবীর জ্যোতি’ কথার অর্থ কি?

উত্তর:

‘আল্লাহ আকাশ-পৃথিবীর জ্যোতি।’ (নুরঃ ৩৫) এর অর্থ হল, মহান আল্লাহ আকাশ-পৃথিবীকে জ্যোতির্ময় ও আলোকিত করেন। সুতরাং আকাশে যত আলো আছে, পৃথিবিতে যত রকমের আলো আছে এবং কিয়ামতে সে আলো হবে, সব কিছু তারই আলো, তারই জ্যোতি।
অবশ্য তাঁর জ্যোতি দুই প্রকারঃ সৃষ্ট জ্যোতি। আর তা হল আকাশ-পৃথিবীর সে আলো আমরা দেখতে পাচ্ছি, যা সূর্য, চন্দ্র ও গ্রহ-নক্ষত্রের মাধ্যমে লাভ করে থাকি এবং যা বিদ্যুৎ ও অগ্নির মাধ্যমে দেখতে পাই, সবই তাঁর সৃষ্ট আলো।
আর দ্বিতীয় প্রকার জ্যোতি হল তাঁর গুণ। সে জ্যোতি সৃষ্ট নয়। তা তাঁর সাত্তিক গুণ। একদা নবী (সঃ)-কে জিজ্ঞাসা করা হল, “আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন?” উত্তরে তিনি বললেন, “তাঁকে কিরূপে দেখা সম্ভব? যার পর্দা (অন্তরাল) হল নূর (জ্যোতি)। যে পর্দা উন্মোচিত হলে তাঁর আনন-দীপ্তি সমগ্র সৃষ্টিকুলকে দগ্ধীভূত করে ফেলবে।”৪২ অন্য এক বর্ণনায় তিনি বলেন, “আমি নূর দেখেছি।”

৪২ (মুসলিম ৪৬৩ নং)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য