Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার অনুরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার অনুরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলা হয়। পোস্টে বলা হয়, ‘সারা দেশের সম্মানিত আলেম-ওলামাসহ সাধারণ জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি আমরা। কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না আমরা। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। চট্রগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত, তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। ধৈর্য ধৈর্য এবং ধৈর্য।’

এর আগে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সারা দেশের সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।’

হাসনাত আবদুল্লাহ আরে বলেন, ‘আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য