Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনিদের আটক করে চোখ-হাত বেঁধে নির্যাতন ইসরাইলি সেনাদের

ফিলিস্তিনিদের আটক করে চোখ-হাত বেঁধে নির্যাতন ইসরাইলি সেনাদের

গাজার উত্তরাঞ্চল এবং খান ইউনিসকে ঘিরে যখন তীব্র লড়াই চলছে ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া ফিলিস্তিনি পুরুষদের নির্যাতনের চিত্র উঠে এসেছে। বিবিসির যাচাই করা ওই ভিডিওতে দেখা গেছে, আটক হওয়া পুরুষদের অধিকাংশকেই শুধু অন্তর্বাস পরিয়ে রাখা হয়েছে এবং তারা মাটিতে বসে আছে। তাদের চোখ এবং হাত পেছনে বেঁধে রাখা। ইসরাইলি সেনারা তাদের পাহারা দিচ্ছে।

গাজা উপত্যকার উত্তরাঞ্চল বেইত লাহিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসিকে বলা হয়েছে যে, তাদের মধ্য থেকে কয়েক জনকে মুক্তি দেয়া হয়েছে। যাদেরকে আটক করা হয়েছিল তাদের মধ্যে একজন স্বনামধন্য ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন। এ ঘটনার পর তার নিয়োগ দাতা প্রতিষ্ঠান ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসী আচরণ, তল্লাশি ও অপমানজনক আচরণের অভিযোগ তুলেছে।

এই ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরাইলি সরকারের মুখপাত্র বিবিসিকে বলেন, যেসব ব্যক্তিদের আটক করা হয়েছে তাদের সবার সামরিক বাহিনীতে যোগ দেয়ার মতো বয়স হয়েছে। তাদেরকে এমন এক এলাকা থেকে আটক করা হয়েছে যেখান থেকে কয়েক সপ্তাহ আগেই বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার কথা ছিল। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন পুরুষকে পায়ে চলা রাস্তায় সারিবদ্ধ করে বসিয়ে রাখা হয়েছে। তাদেরকে তাদের জুতা খুলতে বলা হয়েছে এবং জুতাগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরাইলি সেনা এবং সাঁজোয়া যান তাদেরকে পাহারা দিচ্ছে।

অন্য ছবিতে দেখা যায়, তাদেরকে সামরিক যানে করে সরিয়ে নেয়া হচ্ছে। ইসরাইলি মিডিয়ায় আটক হওয়া এসব লোকজনকে হামাসের আত্মসমর্পণ করা যোদ্ধা হিসেবে প্রচার করা হয়েছে।

আরেকটি ছবি বিবিসি যাচাই করতে পারেনি। সেখানে দেখা যাচ্ছে যে, ওই ব্যক্তিদেরকে চোখ বাঁধা অবস্থায় বুলডোজার দিয়ে তৈরি করা বালির গর্তের কাছে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ছবিগুলো সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেনি। কিন্তু মুখপাত্র ড্যানিয়েল হাগারি বৃহস্পতিবার বলেন, আইডিএফ বাহিনী ও শিন বেত কর্মকর্তারা শত শত সন্দেহভাজন সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করেছে। এদের মধ্যে অনেকে গত ২৪ ঘণ্টায় আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যাচ্ছে তা যুদ্ধ চালিয়ে নেয়ার জন্য ব্যবহার করা হয়েছে।

বিবিসি এমন একজন ব্যক্তির সাথে কথা বলেছে যিনি জানিয়েছেন যে, বৃহস্পতিবার বেত লাহিয়া থেকে যে দলটিকে ইসরায়েলি বাহিনী আটক করেছে তাদের মধ্যে তার ১০ জন আত্মীয় রয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তি তার নাম প্রকাশ করতে চাননি।

তিনি বিবিসি অ্যারাবিকের ইথার শালাবিকে বলেন, আইডিএফ-এর সেনারা ওই এলাকায় প্রবেশ করে মাইক্রোফোনের মাধ্যমে তাদেরকে বাড়ি ও জাতিসংঘের ত্রাণ সংস্থার পরিচালিত স্কুল থেকে বেরিয়ে আসতে বলে।

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলত এই ভিডিও ফুটেজকে জাতিসংঘের আশ্রয়কেন্দ্র থেকে বেসামরিক নাগরিকদের আটক ও তাদের নগ্ন করাকে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বর চিত্র বলে বর্ণনা করেছেন।

হুসাম জমলত বলেন, এটি মানবতার ইতিহাসের কিছু অন্ধকারতম অধ্যায়ের সূচনা করেছে। আটককৃতদের ভিডিওর মধ্যে একজন ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন। দিয়া আল-কাহলুত নামে ওই সাংবাদিক আল-আরাবি আল-জাদিদ নামে একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য