Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনের নির্বাচনে ইসরাইলকে হস্তক্ষেপ না করার আহ্বান যুক্তরাজ্যের

ফিলিস্তিনের নির্বাচনে ইসরাইলকে হস্তক্ষেপ না করার আহ্বান যুক্তরাজ্যের

আগামী ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের শিকার মধ্যপ্রচ্যের মুসলিম দেশ ফিলিস্তিনের জাতীয় নির্বাচন। আসন্ন নির্বাচনে ইসরাইলকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। খবর আরব নিউজের।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গত সপ্তাহে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীর ও গাজায় বেশ কয়েকজন প্রার্থীসহ হামাস নেতাকর্মীদের আটক করে। আটককৃতদের মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলেরও দুজন প্রার্থী আছেন। নির্বাচনে হামাস জয়লাভ করতে পারে- এ আতঙ্কে এ ধরপাকড় শুরু করেছে ইসরাইল।

অসলো চুক্তি অনুযায়ী ইসরাইলের এ পদক্ষেপকে বেআইনি বলেও অভিহিত করেছে জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট। ফিলিস্তিনে অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসরাইলকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য