Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ : মা-বাবার পর চলে গেলো শিশু ফাতেমাও

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ : মা-বাবার পর চলে গেলো শিশু ফাতেমাও

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর দগ্ধ মা-বাবার পর শিশুকন্যা ফাতেমা আক্তারও (২) মারা গেছে।

আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ নিয়ে পরিবারের তিনজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দগ্ধ মা-বাবার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাতেমা আজ সকাল ৭টার দিকে মারা যায়। তার শরীর ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

গতকাল নিহত শিশুর মা ও বাবা দুই ঘণ্টার ব্যবধানে মারা যান। এ নিয়ে তিনজনই মারা গেল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য