Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরবাংলাদেশে আসছেন পবিত্র কাবার সাবেক ইমাম ড. বুখারি

বাংলাদেশে আসছেন পবিত্র কাবার সাবেক ইমাম ড. বুখারি

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সউদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি। আগামী ১৬ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছাবেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারির সফর সূচি নিয়ে আজ সোমবার দুপুরে ঢাকাস্থ সউদি রাষ্ট্রদূতের সাথে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নেতৃবৃন্দের বৈঠক হবার কথা রয়েছে। ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। সফরের প্রথম দিন ১৭ জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের পর, তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন।

জানা যায়, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আমন্ত্রণে তিনি তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। ১৭ জানুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সউদি আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য ক্বারিগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও, সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ অতিথি থাকার কথা রয়েছে এ অনুষ্ঠানে। ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি বর্তমানে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সউদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। হাদিস ও ইসলামিক ফিকহের উপর গভীর জ্ঞান রাখেন তিনি। আন্তর্জাতিক পরিম-লে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিত। কর্মজীবনে তিনি শুরুতে ২০০০ সাল থেকে ২০০৩ পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফের অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। এরপর তিনি ২০০৮ এবং ২০১৫ সালে দুই বার উক্ত বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মক্কা নগরী তাহফিজুল কোরআন হালকা শিক্ষক ও তত্ত্বাবধায়ক এর দায়িত্ব পালন করছেন। ইমাম শায়েখ হাসান বুখারির হারামাইন পরিচালনা পরিষদে খ-কালীন পরামর্শয়ক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক অনুষদে সদস্য ড. হাসান বুখারিকে ২০১৫ সালে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ পবিত্র মক্কা হারামাইন শরিফ এর অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ানো সুযোগ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য