Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাউল আবুল সরকারের ফাঁসি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হেফাজত আমিরের

বাউল আবুল সরকারের ফাঁসি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হেফাজত আমিরের

মহান আল্লাহর শানে কটূক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শুক্রবার (২৮ নভেম্বর) ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হেফাজতে ইসলাম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি ঘোষণা দেন।

তিনি বলেন, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে বাংলাদেশে তার স্থান হবে না। যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি হবে না, আমরা আন্দোলন চালিয়ে যাবো।

সমাবেশে এসময় হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সহ দেশের এই বৃহৎ ও অরাজনৈতিক ধর্মীয় সংগঠনটির কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

হেফাজত মহাসচিব আল্লাহর শানে কটূক্তিকারীর পক্ষাবলম্বন করা রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে মুসলমানের ভোট ছাড়া ও উলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারে না। তাই যেসব ভাই তার (বাউল আবুল সরকারের) পক্ষ নিচ্ছেন এবং মুসলমানদের ভোটও চাচ্ছেন আপনারা বুঝেশুনে কথা বলুন।

তিনি আরো বলেন, খোদাদ্রোহী বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং ধর্মীয় স্বার্থে। ধর্মীয় স্বার্থ রক্ষায় তাই যে কারো বিরুদ্ধে হেফাজতে ইসলামের কঠোর অবস্থান ও আন্দোলন চলতেই থাকবে।

এছাড়া কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহর শানে কটূক্তি, পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে উপহাস ও অপব্যাখ্যা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন। তার জামিন নামঞ্জুর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান। বাউল ধর্মের আকীদা-বিশ্বাস ও কর্মসূচিগুলো সম্পূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন। কুখ্যাত এই বাউলকে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানান।

সমাবেশে সংগঠনটির অন্যান্য কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর নেতারাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবী জানান।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শেষে হেফাজত নেতারা উপস্থিত জনগণকে সাথে নিয়ে মিছিল বের করেন, যা নগরীর জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। পরিশেষে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য