Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিদেশিদের নাগরিকত্ব দেয়ার অনুমোদন দিল সৌদি

বিদেশিদের নাগরিকত্ব দেয়ার অনুমোদন দিল সৌদি

সৌদি আরবে অবশেষে বিদেশিদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সেখানকার সরকার। আইনে বলা হয়েছে, কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত রাজকীয় আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন। সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন।

সূত্র : আরব নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য