Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের খবরটি গুজব : তালেবান

বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের খবরটি গুজব : তালেবান

ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না-এমন খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান।
আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার ক্ষেত্রে বাধা কোন নেই। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। খবর জিয়ো টিভি

এর আগে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশরাফ ঘাইরাত সোমবার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।’
আর এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করতে এসব কথা ছড়ানো হচ্ছে।
তালেবান কর্তৃপক্ষ বলছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোনো সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নেই। কোনো খবর প্রকাশ করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া উচিত।
প্রসঙ্গত, কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আশরাফ ঘাইরাতকে নিয়োগ দেওয়া নিয়ে ইতিপূর্বে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। সূত্র : জিয়ো টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য