Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহিজাব পরায় মুসলিম নারীর ওপর এ কেমন আক্রমণ!

হিজাব পরায় মুসলিম নারীর ওপর এ কেমন আক্রমণ!

হিজাব পরিধান করায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক মুসলিম নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারী জানান, রাজধানী শহরের একটি বাসে তাকে শ্লীলতাহানি ও আক্রমণ করা হয়। বোলাত নামে তুরস্ক বংশোদ্ভ‚ত এই মুসলিম নারী জানান, বাসে এক নারী তার দিকে তেড়ে এসে বলেন, তোমার অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির কাছে সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী বলেন, এটা আমার জন্য খুব পীড়াদায়ক ঘটনা। জীবনে প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এই ঘটনার কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা আমার জানা নেই।

আক্রমণের শিকার নারী আরও জানান, তিনি ওই বর্ণবিদ্বেষমূলক আচরণে প্রথমে কর্ণপাত করেননি। কিন্তু আক্রমণকারী তাকে ছাড়েনি। তিনি (আক্রমণকারী) অপমান ও বিদ্বেষমূলক মন্তব্য করেই যাচ্ছিলেন। একপর্যায়ে আক্রমণকারী তার দিকে থুথুও নিক্ষেপ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী নারী বাস থেকে নেমে যান। কিন্তু তাতেও ক্ষান্ত হননি আক্রমণকারী। তিনিও বাস থেকে নামেন এবং মুসলিম নারীর হিজাব টেনে ধরেন। শক্ত করে হিজাব টানার ফলে হিজাবে সংযুক্ত সুচের আঘাতে বোলাত আহত হন। শেষমেষ বোলাত ব্যাগ থেকে মোবাইল বের করে আক্রমণকারীর ছবি তোলার চেষ্টা করলে তিনি দ্রুত চলে যান।

ভুক্তভোগী নারী এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। তিনি লেখেন, আমার মনে হয়েছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। শুধু হিজাব নয়, গায়ের রঙ অথবা নৃগোষ্ঠীগত কারণেও কারও সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। এ ধরনের আক্রমণের শিকার হলে চুপ করে থাকাও উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা শেয়ার করার পর বোলাতের সঙ্গে অনেকে যোগাযোগ করেন। তারা সংহতি প্রকাশ করে তাকে শুভ কামনা জানান। আনাদোলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য