Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বযুদ্ধ আসন্ন : সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

বিশ্বযুদ্ধ আসন্ন : সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি।

নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএস-কে ভুসিস বলেন, বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সঙ্কট দেখবেন। জাতিসঙ্ঘ মহাসচিব গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসঙ্ঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার নেতা বলেন, বাস্তবভিত্তিক ধারণা এর চেয়েও আরো বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসঙ্ঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসঙ্ঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

জাতিসঙ্ঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কী ধরনের বক্তব্য রাখতে পারেন- এ ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই কিন্তু তা খুব সহজ নয় বরং জটিল করা হয়েছে।

রাশিয়া এবং চীনের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরো বেশি জটিল করেছে বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থায় নেয়ার জন্য সার্বিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য