Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতের মণিপুরে ৫.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল আন্দামানও

ভারতের মণিপুরে ৫.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল আন্দামানও

ভারতের মণিপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বের রাজ্যটি। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১।

জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল উখরুল থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মাটির ২০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আসেনি। তবে রাতে কম্পনের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

উখরুলে মাস দুয়েক আগেও এক বার ভূমিকম্প হয়েছিল। গত ২১ জুলাই উখরুলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। সে ক্ষেত্রেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের পূর্ব এবং উত্তর-পূর্ব উপকূলে গত কয়েক দিন ধরে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরের দিকে আন্দামানেও ভূমিকম্প হয়েছে। ভোর ৩টা ৩৯ মিনিট নাগাদ সেই কম্পনের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীরে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী সোমবার বঙ্গোপসাগরেও মৃদু ভূমিকম্প হয়েছে। ভোরের দিকে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৪।

সম্প্রতি আফ্রিকার মরক্কোয় ৬.৮ মাত্রার ভূমিকম্প তাণ্ডব চালিয়েছে। কম্পনের অভিঘাতে তছনছ হয়ে গেছে দেশটির একাংশ। মৃত্যু হয়েছে দু’হাজারের বেশি মানুষের। আহতের সংখ্যাও দু’হাজারের বেশি। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প হয়েছিল।
সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য