Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলিবিয়ায় বন্যা : মৃতের সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে

লিবিয়ায় বন্যা : মৃতের সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে

লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজারে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে পূর্ব লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকার ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ত্রাণবহর সেখানে যাত্রা শুরু করেছে।

ত্রিপোলি সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ১৪ টন বহন ক্ষমতার একটি বিমান ওষুধপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসাকর্মীদের নিয়ে বেনগাজির উদ্দেশে ছেড়ে গেছে।

ভারী বৃষ্টিপাত ও বন্যায় বেনগাজিভিত্তিক বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ঘূর্ণিঝড় দানিয়েল পূর্ব লিবিয়ায় আঘাত করে। এতে ওয়াদি ডারনা নদীর দুটি বাঁধ ভেঙ্গে যায় এবং পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক দুর্যোগের সৃষ্টি করে।

শহরের আবাসিক এলাকার অনেকটাই ধসে পড়ে এবং সমুদ্রবর্তী অনেকগুলো সেতু পানির তোড়ে ভেসে যায়।

ত্রিপোলি থেকে আলজাজিরার প্রতিবেদক মালিক ত্রাইনা জানিয়েছিলেন, নিহতের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত হতে পারে।

ঝড়ের কারণে দুর্যোগকবলিত এলাকাগুলো যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানকার প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য