Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য, নিন্দা জানাল নয়াদিল্লি

ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য, নিন্দা জানাল নয়াদিল্লি

ভারতে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

রণবীর জয়সোয়াল বলেছেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে—পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।’

এর আগে সোমবারেই ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন। পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।

এক্সে খামেনির ওই পোস্টে বলা হয়, ‘মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে, তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য