Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকভারতে যা চলছে তা গণহত্যার মহড়া: ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ

ভারতে যা চলছে তা গণহত্যার মহড়া: ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ

ভারতের বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ গত মাসে হায়দ্রাবাদে ‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস’ (APCR) আয়োজিত ‘লংগিং ফর জাস্টিস’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে ‘গণহত্যার প্রস্তুতি’ নেওয়ার গুরুতর অভিযোগ তোলেন। সম্প্রতি সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বক্তব্যে প্রকাশ রাজ সরাসরি অভিযোগ করেন, দেশে যা ঘটছে তা আসলে একটি সুপরিকল্পিত গণহত্যার মহড়া। তিনি বলেন,

“বোঝার চেষ্টা করুন, দেশে যা চলছে তা গণহত্যার মহড়া। তারা মুসলিম, আদিবাসী ও অন্যান্য সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করতে চায়। এটাই তাদের আসল এজেন্ডা।

তিনি আরও বলেন, প্রকৃত ক্ষমতা কেবল বিজেপির হাতে নয়, বরং আরএসএস-এর হাতেই কেন্দ্রীভূত। ভারতের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইউরোপের ঐতিহাসিক ফ্যাসিবাদী শাসনের তুলনা টেনে তিনি বলেন, অ্যাডলফ হিটলার বা মুসোলিনিরা পরাজিত হয়েছিল কারণ তাদের দলগুলো ছিল দৃশ্যমান। কিন্তু আরএসএস পানির নিচে থাকা এক ‘দানব’-এর মতো, যার ওপর বিজেপি একটি ‘পদ্মফুল’ হয়ে ভেসে আছে।

ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিচারব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করেন এই অভিনেতা। তিনি বলেন,

“ভারতের আদালতগুলোর জন্য লজ্জা হয়। আপনারা বিচারকে হত্যা করে সবচেয়ে বড় অপরাধ করছেন।”

এক সময় আদালত সাধারণ মানুষের শেষ ভরসা ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিচারব্যবস্থা সাংবিধানিক নৈতিকতা রক্ষায় ব্যর্থ হয়েছে।

বক্তব্যের শেষে উপস্থিত জনতাকে সতর্ক করে প্রকাশ রাজ বলেন,

“আজ তারা মুসলিমদের জন্য এসেছে, কাল তারা আপনার জন্য আসবে।”

তিনি জনগণকে সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, শতবার মিথ্যার সামনে সত্যকে হাজারবার উচ্চারণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য