Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকভারতে স্পিকার ব্যবহারের কারণে মহারাষ্ট্রের মসজিদগুলো প্রশাসনিক হয়রানির শিকার

ভারতে স্পিকার ব্যবহারের কারণে মহারাষ্ট্রের মসজিদগুলো প্রশাসনিক হয়রানির শিকার

ভারতে স্পিকার ব্যবহারের কারণে মহারাষ্ট্রের মসজিদগুলো প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছে।

বুধবার (১৮ জুন) কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত মহারাষ্ট্র রাজ্যে আজান ও নামাজের সময় স্পিকার ব্যবহারের কারণে প্রশাসন মসজিদগুলোতে নোটিশ পাঠানো শুরু করেছে। এই পদক্ষেপকে বড় ধরণের বৈষম্য ও মুসলিমদের ধর্মীয় অনুশীলনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী সরকারের বৃহত্তর অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মুম্বাইয়ের বিভিন্ন মসজিদের ট্রাস্টিদের একটি প্রতিনিধি দল এবিষয়ে সম্প্রতি প্রাক্তন সংসদ সদস্য রাহুল শেওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে। তারা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নামাজের সময় স্পিকার ব্যবহারের কারণে পুলিশ তাদের হয়রানি করছে। বারবার নোটিশ পাঠাচ্ছে এবং চাপ সৃষ্টি করছে।

তারা আরো বলেন, সম্প্রতি পুলিশের অপতৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন মসজিদে নোটিশ পাঠানো হচ্ছে, যার ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুশ্চিন্তা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।

মহারাষ্ট্রের মসজিদগুলোর পক্ষ থেকে তারা রাহুল শেওয়ালেকে অনুরোধ করেন, তিনি যেনো উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি উত্থাপন করেন। মুসলমানদের শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করার সাংবিধানিক অধিকার রক্ষায় পদক্ষেপ নেন।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য